যুক্তরাষ্ট্রে চিকিৎসা-সামগ্রী সহায়তা পাঠালো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী কোন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য বিপুল পরিমাণে চিকিৎসা-সামগ্রী নিয়ে রাশিয়ার একটি বিমান যুক্তরাষ্ট্রে অবতরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে আলাপ হওয়ার পর মস্কো যুক্তরাষ্ট্রে এই চিকিৎসা সহায়তা পাঠালো।
যুক্তরাষ্ট্রে করোনাভইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেন্টিলেটর এবং জীবন রক্ষাকারী অন্যান্য সরঞ্জামাদির স্বল্পতায় ভুগছে। এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট গত সোমবার ট্রাম্পকে চিকিৎসা-সামগ্রী দিয়ে সহায়তা দেয়ার প্রস্তাব দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প সে প্রস্তাব গ্রহণ করেন। এরপর গতকাল বুধবার মস্কোর একটি বিমানঘাঁটি থেকে একটি সামরিক বিমান ওষুধপত্র ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় এবং গতকাল বিকেলেই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামে।
করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে রাশিয়া থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করা যুক্তরাষ্ট্রের জন্য আলাদা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। এই ধরনের সহায়তা গ্রহণের বিপরীতে যুক্তরাষ্ট্রে সাধারণত বিভিন্ন দেশকে এমন সহায়তা দিয়ে আসছে। রাশিয়া থেকে চিকিৎসা-সামগ্রী গ্রহণ করার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্ভবত বিরোধী ডেমোক্র্যাট দলের সমালোচনার মুখে পড়তে হবে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে পাঠানো মানবিক সহায়তা গ্রহণ করে প্রেসিডেন্ট ট্রাম্প কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওয়াশিংটন থেকে একজন সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সরাসরি ফসল হচ্ছে এই চিকিৎসা সামগ্রীর সহায়তা।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











