যুক্তরাষ্ট্রে ছাত্র বিক্ষোভ দমাতে ধরপাকড় চলছেই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১২ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে চলছে ব্যাপক ধরপাকড়ও। গত শুক্রবার (১০ মে) ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির পাশাপাশি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকেও বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। কয়েক ডজন শিক্ষার্থীকেও গ্রেপ্তার করা হয়েছে। একই দিন ইউনিভার্সিটি অব অ্যারিজোনাতেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির খবর বলছে, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ক্যাম্পাস পুলিশ ও ফিলাডেলফিয়ার পুলিশ বিভাগ শুক্রবার স্থানীয় সময় দুপুর নাগাদ বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে। প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীরা ওই স্থানে অবস্থান নিয়েছিল।
প্রাথমিকভাবে পুলিশের কর্মকর্তারা জানান, ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শিক্ষক ও সাত শিক্ষার্থী রয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ৯ শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, বাদবাকিরা বহিরাগত।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ শুরু হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলো যাতে গাজা যুদ্ধ প্রেক্ষাপটে ইসরায়েল ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকাণ্ডের ইতি টানে।
এর আগে গত বৃহস্পতিবার টাকসনের ইউনিভার্সিটি অব অ্যারিজোনায় বিশ্ববিদ্যালয়ে পুলিশকে দাঙ্গা থামানোর সরঞ্জাম নিয়ে নামতে দেখা যায়। এ সময় তারা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়েন। এ ছাড়া নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে।
ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনেও বিক্ষোভ হচ্ছিল। তবে সেখানকার বিক্ষোভকারীরা শুক্রবার স্থায়ীভাবে তাদের দুই সপ্তার পুরোনো তাঁবু গুটিয়ে নিতে রাজি হয়। সমাবর্তন অনুষ্ঠানেও তারা বিঘ্ন ঘটাবে না বলে জানায়। তবে এর বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের সঙ্গে ১ জুলাইয়ের মধ্যে বৈঠকে বসতে চেয়েছে তারা।
বিক্ষোভকারীদের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পমোনা কলেজ সমাবর্তন অনুষ্ঠানের জায়গা পরিবর্তন করেছে। মূল ক্যাম্পাস থেকে ৬৫ কিলোমিটার দূরে হবে সমাবর্তন অনুষ্ঠান।
প্রসঙ্গত নিউইয়র্ক শহরের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রায় তিন সপ্তাহ আগে শুরু হয় বিক্ষোভ। পড়ে তা ছড়িয়ে পড়তে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবেই ব্যবস্থা নেয়। অন্যরা সময় দেয় বিক্ষোভকারীদের। সম্প্রতি অনেক বিশ্ববিদ্যালয়েই পুলিশ দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দেখা গেছে। সূত্র: এপি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











