যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি বাবা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় শরফু উদ্দিন (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি এবং রামিসা নামে তার আট বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
নিউ জার্সি পুলিশের মুখপাত্র জেফরি লেবরন জানিয়েছেন, গত রোববার রাত সোয়া ১০টায় বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শরফু উদ্দিনের বাড়ি ফেনীর ফরহাদ নগরে। তার মেয়ে রামিসাও মারা গেছে দুর্ঘটনায়। গুরুতরভাবে আহত হয়েছেন শরফুর ২৬ বছর বয়েসী স্ত্রী। অচেতন অবস্থায় তিনি আছেন হাসপাতালে।
নিউ জার্সির এলিজাবেথ সিটির বাসা থেকে এই পরিবার যাচ্ছিল পেনসিলভেইনিয়ার ডেলাওয়ার স্টেটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জেফরি লেবরন জানান, শরফু একটি ‘হিউনদাই টুসন’ গাড়ি চালাচ্ছিলেন, তার স্ত্রী ও মেয়ে ছিলেন প্যাসেঞ্জার আসনে।
একই পথ ধরে চলা একটি হিউনদাই সান্তা ফে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে রাস্তার পাশের গার্ডরেইলে ধাক্কা খেয়ে ফের মহাসড়কে উঠে আসে এবং শরফুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর দুটো গাড়িই রাস্তা থেকে বেরিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
হিউনদাই সান্তা ফে গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়েসী এক তরুণী, তিনি থাকেন ফ্লোরিডায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও ভালো নয়।
নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, ফেনীতে এসএসসি ও এইচএসসি শেষ করে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে নিউ জার্সিতে থাকতে শুরু করেন শরফু উদ্দিন। একটি ফাস্টফুডের দোকানের ম্যানেজার ছিলেন তিনি।
বুধবার নিউ জার্সিতেই মেয়ে ও বাবাকে পাশাপাশি দাফন করা হয়। তার আগে তাদের জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











