যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্যেই করোনা রোগী শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্যেই করোনা রোগী শনাক্ত
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই এখন করেনাভাইরাসের রোগী ধরা পড়েছে। পশ্চিম ভার্জিনিয়ায় মঙ্গলবার প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখন প্রতিটি রাজ্যেই করোনার রোগী পাওয়া গেল।
প্রথম কোভিড-১৯ রোগীর বিষয়ে ঘোষণা দেয়ার সময় পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর টিম জাস্টিস বলেন, ‘আমরা জানতাম যে এটি আসছিল।’ খবর বিবিসি।
নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, স্যান ফ্রান্সিসকোর উপকূল অঞ্চলের মত তারা নিজেদের অবরুদ্ধ করে রাখার চিন্তা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১০৮ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৬ হাজার ৩০০ জন।
সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে।
যুক্তরাষ্ট্রের কোথায় কী হচ্ছে?
মঙ্গলবার আরও ১১টি রাজ্যের পানশালা ও রেস্টুরেন্ট বন্ধ করার ঘোষণা দেয় ফ্লোরিডা। এদিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অনাড়ম্বরভাবে সেইন্ট প্যাট্রিক'স ডে পালন করা হয়।
আমেরিকার দীর্ঘতম সময় ধরে চলা স্পোর্টস ইভেন্ট ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা কেন্টাকি ডার্বি সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মাস্টার্স গলফ টুর্নামেন্ট, মার্চ ম্যাডনেস বাস্কেটবল এবং বেসবলের মৌসুম হলেও আগেই এগুলো বাতিল করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী প্রতিক্রিয়া জানাচ্ছেন?
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, ‘শিগগরই যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে যাচ্ছে। আশা করছি আমাদের জাতীয়ভাবে লকডাউনের মত বড় সিদ্ধান্ত নিতে হবে না।’
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি











