যে কাজগুলো আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজের দিকে তাকানোরও সময় পান না। এদিকে হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেলেন বয়স যেন বেড়ে গেছে অনেকখানি! যেন আপনাকে বয়সের আগেই বয়স্ক লাগছে দেখতে। ভালো ভালো প্রসাধনী ব্যবহার করে, চিকিৎসকের পরামর্শ মেনেও লাভ হচ্ছে না তেমন। কিন্তু কেন? এই যে বয়সের আগেই বুড়িয়ে যাওয়া, এর নেপথ্যেই বা কারণ কী?
দীর্ঘ সময় একটি সুস্থ জীবন পেতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম। খেতে হবে ভালো খাবার; ঘুম, শরীরচর্চা সবই করতে হবে নিয়ম মেনে। নিজেকে রাখতে হবে ইতিবাচক। এমন কারও পরামর্শ নিতে হবে যিনি আপনাকে সঠিক পথ বাতলে দেবেন। অনেক সময় দেখা যায় জীবনযাপনের ভুল পদ্ধতির কারণেও বয়স বেড়ে যেতে পারে। এরকম হলে ডায়াবেটিস, রক্তচাপ ইত্যাদি মেপে নেওয়া দরকার।
বর্তমানে বেশিরভাগ মানুষেরই মেজাজ যেন খিটমিটে হয়ে থাকে। এক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, আর্থিক দুরাবস্থা, ট্রাফিক জ্যাম, অফিসে কাজের চাপ এরকম আরও অসংখ্য কারণ থাকতে পারে। এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে। পাল্লা দিয়ে কাজ করতে গিয়ে নিজেকে অসুস্থ করে ফেলবেন না। বরং কিছু কাজ কম করলেও ক্ষতি নেই, নিজেকে সুস্থ রাখা জরুরি।
সব সময় বাড়িতে থাকা
অনেকেরই অভ্যাস থাকে সারাদিন বাড়িতে বসে থাকার। এটি একেবারেই উচিত নয়। কারণ সেখান থেকে শিরদাঁড়ায় যেমন সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে হতে পারে ভীষণরকম মেজাজ খারাপ। তাই প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও বাড়ি থেকে বের হয়ে ঘুরে আসুন। এতে মন ভালো থাকবে।
বাইরের খাবার খাওয়া
বাইরের খাবার যতই লোভনীয় হোক না কেন, তা এড়িয়ে চলুন। কারণ বাইরে যেসব অতিরিক্ত তেল-ঝোল, মসলাযুক্ত খাবার পাওয়া যায় সেগুলো শরীরের জন্য মোটেই ভালো নয়। বাইরের খাবার বেশি খেলে তা পেটের সমস্যা বাড়িয়ে তুলবে। এসব সমস্যার কারণে অসুস্থতা লেগে থাকবে। বয়সও বেড়ে যাবে দ্রুতই।
হাসিখুশি না থাকা
কিছু মানুষ আছেন যারা সব সময়েই মুখ গম্ভীর করে থাকেন। হাসতে যেন তাদের একদমই ইচ্ছা করে না। জীবনে এত বেশি গাম্ভীর্য রেখে লাভ কী! আপনি যদি হাসিখুশি না থাকেন তবে তার ছাপ পড়বে চেহারায়ও। আপনাকে অল্পতেই অনেক বেশি বয়স্ক দেখাবে।
ঘুমের অভাব
আপনার বয়স বাড়িয়ে দিতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হলো কম ঘুম। আপনি যদি পর্যাপ্ত না ঘুমান তবে তার প্রভাব জীবনে পড়বেই। পরদিন কাজ করার মতো শক্তি পাবেন না। শরীর তো দুর্বল হবেই, সেইসঙ্গে মেজাজও হবে খিটিমিটি। এতে বয়সের ছাপ দ্রুতই পড়বে চেহারায়।
লক্ষ্য ঠিক না করা
কোনো কাজ যদি উদ্দেশ্যহীনভাবে করেন তবে তাতে যতই পরিশ্রম দিন না কেন, দিনশেষে সফল হওয়া সম্ভব হবে না। কারণ জীবনে লক্ষ্য না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এভাবে লক্ষ্যহীন যাত্রা আপনাকে দিশেহারা করে দিতে পারে, আপনাকে বয়সের আগেই দেখতে বয়স্ক লাগার এটি হতে পারে অন্যতম কারণ।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







