যেভাবে এলো বিয়েতে গায়ে হলুদের প্রচলন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বিয়ের মৌসুম মানেই সাজগোজ আর আনুষ্ঠানিক বিভিন্ন আচার-ব্যবহারের একটি উৎসব। বিয়ের অন্যতম একটি রীতি ও অংশ হলো গায়ে হলুদ। কিন্তু জানেন কি, বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের প্রচলন কেন হলো?
বিয়ের রীতি অনুযায়ী, বিয়ের দিন সকালে হলুদ মেখে গোসল করেন বর-কনে। পুরনো দিনেও বিয়ের রীতিতে হলুদের প্রচলন ছিল। বিয়েতে হলুদ ব্যবহারের কারণ হিসাবে বিশেষজ্ঞরা কয়েকটি বিশেষ দিকের কথা বলে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, আমাদের বর্তমান বিয়ের রীতি অনেকটাই মোঘল যুগ থেকে চলে আসছে। আগে নিয়ম ছিল হাতে সেলাই করা কাপড় পড়েই বিয়ে হতে হবে। পরে নূরজাহান জরির সুতার কাপড় পড়ায় বেনারসির প্রচলন শুরু হয়। তা দেখতে এতই সুন্দর ও আকর্ষণীয় ছিল যে, বিয়ের পোশাক হিসাবে হিন্দু-মুসলমান সকলেই এই পোশাক পড়তেন। হলুদের ব্যবহারের প্রচলন আসলে বেশ কিছু উপকারি দিকের কথা ভেবেই এসেছিল। সে কারণগুলো জেনে নিন।
বিশেষজ্ঞদের মতে, কাঁচা হলুদ প্রাকৃতিক ভাবে জীবাণুনাশক। হলুদ শরীরকে পরিষ্কার করে ও সংক্রমণ থেকে রক্ষা করে। এছাড়াও শরীরে তাপের ভারসাম্য ঠিক রাখে ও শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। বিয়ের দিন এমনিই অনেক কাজের চাপ থাকে।
তাই বিয়ের সময় বর-কনের শরীর ভাল রাখতে, অসুখ বা সংক্রমণ থেকে বাঁচাতে হলুদ মাখানোর রীতি তৈরি হয়। এমন কি বিয়ের ক্ষেত্রে হলুদকে শুভ ও মঙ্গল বলেও মনে করেন অনেকেই।
আবার হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের অন্য সমস্যাও কমায়। হলুদের অ্যান্টিব্যাকটিরিয়াল ক্ষমতা যেকোনো ত্বকের জন্যই উপকারি। তাই বিয়ের দিনের কড়া মেকআপেও ত্বকের ক্ষতি করতে দেয় না।
মূলত এই কারণগুলোর জন্যই হলুদকে বিয়ের অন্যতম উপাদান হিসাবে ধরা হয়। রীতি অনুযায়ী তার প্রয়োগ ও নিয়ম আলাদা করা হয়।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

