যেভাবে তৈরি করবেন মাছ-বিরিয়ানি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
খুব কম মানুষই আছে যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না। তবে মাছ দিয়েও যে বিরিয়ানি রান্না করা যায় তা জানি না অনেকেই। ঘরে থাকা যেকোনো বড় মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মাছের বিরিয়ানি। এটি খেতে যেমন সুস্বাদু, তৈরিতেও সময় লাগে কম। চলুন জেনে নিই সহজ এই বিরিয়ানি রেসিপিটি-
উপকরণ:
১.মাছ এক কেজি,
২.ঘি ১ কাপ,
৩.হলুদের গুঁড়ো ৪ চা চামচ,
৪. পেঁয়াজ কুচি পাঁচটি,
৫. ধনিয়া গুঁড়া ২ চা চামচ,
৬.লবঙ্গ ৬টি,
৭.টক দই ১ কাপ,
৮.কিসমিস ২ টেবিল চামচ,
৯.বাসমতি চাল পাঁচ কাপ,
১০. বাদাম কুচি ৫ টেবিল চামচ,
১১. মরিচের গুঁড়ো ৪ চা চামচ,
১২. দারুচিনি ২ টুকরা,
১৩. টমেটো কুচি পাঁচটি,
১৪. পানি ৩ লিটার,
১৫. লেবুর রস ২ মিলি লিটার,
১৬. লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে মাছে লেবুর রস ও হলুদের গুঁড়া মেখে মেরিনেটের জন্য ৩০-৪৫ মিনিট রেখে দিন। প্যানে ২ টেবিল-চামচ ঘি দিয়ে গরম করুন। এতে বাসমতি চাল ১০-১৫ মিনিট ভেজে নিন। এখন এতে লবণ, হলুদের গুঁড়া ও তিন লিটার গরম পানি দিন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকুন।
এরপর অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে কিশমিশ ও বাদাম ভেজে বাটিতে তুলে রাখুন। এখন এই ঘিতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এখন এতে মেরিনেট করা মাছগুলো দিয়ে পাঁচ থেকে আট মিনিট রান্না করুন। এককাপ পানি, টমেটো কুচি ও টকদই দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিন।
এবার একটি বড় প্যানে প্রথমে ঘি দিয়ে পোলাও, মাছ, কিশমিশ ও বাদাম লেয়ার করে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে আট মিনিট চুলার ওপর দমে রেখে গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের এ বিরিয়ানি।
উইমেনআই২৪ ডটকম//এসএল//
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




