যেসব খাবার ব্রণ থেকে দূরে রাখবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
ব্রণ শুধু সৌন্দর্যই নষ্ট করে না, এটি যথেষ্ট অস্বস্তিকরও। হরমোনের তারতম্যের কারণে এটি বেশি হতে পারে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়াও আরও অনেক কারণে হতে পারে ব্রণ। ত্বকে যেকোনো সমস্যা দেখা দিলে খাবারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ আমরা যা খাই, তার বড় প্রভাব পড়ে আমাদের ত্বকেও। কিছু খাবার ব্রণের সমস্যা বাড়িয়ে তোলে, কিছু খাবার ব্রণ থেকে দূরে রাখে। আজ চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো ব্রণ থেকে দূরে রাখে-
পানি
পানি আমাদের শরীরে শরীরে পুষ্টি এবং অক্সিজেন বহন করে। সেইসঙ্গে অঙ্গগুলোকে পুষ্ট করে এবং ব্রণের বিরুদ্ধে লড়াই করার জন্য উপযুক্ত করে তোলে। পর্যাপ্ত পানি পান করলে তা শরীরের ভেতরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দেয়। যে কারণে ব্রণ থাকে দূরে।
লেবুর রস
লেবুর রস অ্যাসিড বর্জ্য দূর করতে সাহায্য করে। সেইসঙ্গে লিভারকে সাইট্রিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে। এটি রক্তের বিষাক্ত পদার্থ দূর করতে এনজাইম তৈরি করে। ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল।
তরমুজ
ত্বকের যেকোনো ধরনের দাগ দূর করতে কাজ করে তরমুজ। এই ফলে থাকে ভিটামিন এ, বি এবং সি। এসব উপাদান ত্বককে সতেজ, উজ্জ্বল এবং আর্দ্র রাখে। তরমুজ খেলে তা ব্রণ দূর করে এবং ব্রণের দাগও কমায়।
দই
দইয়ের আছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। ত্বক পরিষ্কার করতে এবং আটকে থাকা ছিদ্রগুলোকে অবরুদ্ধ করতে কাজ করে এটি। ব্রণ থেকে দূরে থাকতে হলে প্রতিদিন এক বাটি দই খাওয়ার অভ্যাস করুন।
আপেল
উপকারী ফলের তালিকায় উপরের দিকেই আছে আপেলের নাম। আপেলে থাকে প্রচুর পেকটিন। এটি হলো ব্রণের শত্রু। তাই ব্রণমুক্ত থাকতে নিয়মিত আপেল খান।
আখরোট
আখরোট খাওয়ার অনেকগুলো উপকারিতার মধ্যে একটি হলো এটি ত্বকের মসৃণতা ও কোমলতা বাড়াতে সাহায্য করে। আখরোটের তেলে থাকে লিনোলিক অ্যাসিড, যা ত্বকের গঠন বজায় রাখতে কাজ করে। এটি ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে।
দুগ্ধজাত পণ্য
আমাদের সুস্থ ত্বকের জন্য অন্যতম প্রয়োজনীয় হলো সুষম খাবার। কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্যে থাকে ভিটামিন এ। এটি ত্বককে ভালো রাখে। দূরে রাখে ব্রণের সমস্যাও।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








