যেসব সিনেমা হলে দেখা যাবে ‘পাঠান’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নানা বাধা কাটিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে অবশেষে মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। শুক্রবার (১২ মে) থেকে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
ইতোমধ্যে প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহে শাহরুখ-দীপিকা অভিনীত এ সিনেমাটি ৪১ হলে দেখা যাবে। এর আগে সিনেমাটি দেশে মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্রসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
বাংলাদেশে ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, আমাদের দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। নিজস্ব সার্ভারের আওতায় প্রদর্শন করা হবে সিনেমাটি। সঙ্গে ই-টিকিটিং এবং বক্স-অফিস থাকছে। এর মধ্যে কয়েকটি শোর টিকিট অগ্রিম শেষও হয়েছে।
দেশের যেসব সিনেমা হলে দেখা যাবে পাঠান : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সিমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), আনন্দ (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল (পুরান ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি-উত্তরা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মুভি থিয়েটার গ্রান্ড সিলেট (সিলেট), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), হাই টেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), চন্দ্রিমা (সাভার), দর্শন (ভৈরব), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), রাজ (কুলিয়ারচর), নন্দিতা (সিলেট), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (স্বান্তাহর), লিবার্টি (খুলনা), শঙ্খ (খুলনা), মনিহার (যশোর), উল্কা (গাজীপুর), রাজ তীলক (রাজশাহী), রূপকথা (পাবনা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সুগন্ধা (চট্টগ্রাম), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), মম ইন (বগুড়া)।
গত ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এছাড়া ক্যামিও রোলে হাজির হয়েছেন বলিউড ভাইজান সালমান খান।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











