যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা
আপডেট: ০৫:৫০ পিএম, ৩ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকার সাভারে যৌতুক না দেওয়ায় এক গৃহবধূর গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (৩ মে) সকালে সাভারের রাজফুলবাড়ীয়ার কৃষ্ণনগর এলাকার মাঝিপাড়া মহল্লায় ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে গুরুতর দগ্ধ গৃহবধূর নাম নিন্দা রানী (৩০)। তাকে উদ্ধার করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিন্দা রানী দুই সন্তানের জননী।
নিন্দার মা যুগল রানী জানান, দ্বিতীয় দফায় যৌতুক দাবি করে সম্প্রতি নিন্দার ওপর অমানসিক নির্যাতন চালায় তার স্বামী দশরথ রাজবংশী। নির্যাতনের মুখে কয়েকদিন আগে স্বামীর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার মেদিআশুলাই গ্রাম থেকে বাবার বাড়ি রাজফুলবাড়ীয়ায় চলে আসেন নিন্দা রানী।
রোববার সকালে দশরথ তার লোকজন নিয়ে শ্বশুর বাড়ি এসে নিন্দাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে করে বের নিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় যুগল রানী ও ঘরের অন্যরা বাধা দিলে তাদের সামনেই নিন্দার শরীরে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেন দশরথ। এরপর তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন পাষণ্ড স্বামী। এসময় নিন্দার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে পাষণ্ড দশরথ দ্রুত শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যান। পরে যুগল রানীসহ বাড়ির অন্য লোকজন ছুটে এসে নিন্দার শরীরে পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। আগুনে ওই গৃহবধূর দুই হাঁটু পুড়ে গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৩.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










