ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৫:৪২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

যৌথভাবে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৪-২০২৭ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। 

এই দুই যুব বিশ্বকাপের আসর বসবে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, বাংলাদেশ ও নেপালে। এই আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতিতে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। এরপর জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করবে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। 

এর আগে আইসিসি উইমেন্স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৫ আসর আয়োজন করবে মালয়েশিয়া ও থাইল্যান্ড। সবশেষ ২০২৭ সালের নারী যুব বিশ্বকাপ আসর আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।

এই আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে আইসিসি বোর্ড অনুমোদনে। ১৪ দলের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ এ ১০ দল সরাসরি কোয়ালিফাই করবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে স্বাগতিক হিসাবে।