‘যৌন হেনস্তাকারী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১১ জুন ২০২৫ বুধবার
প্রতীকি ছবি
যৌন হেনস্তার অভিযুক্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছেন ভুক্তভোগীরা। সম্প্রতি ভারতের ওড়িশা রাজ্যের গজপতি জেলায় এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত আট নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, যে নারীরা ওই ব্যক্তিকে হত্যা করেছেন, তারা প্রত্যেকেই ওই বৃদ্ধের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম কাম্বি মালিক। গত ২ জুন তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সময় একদল নারী তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করেন। পরে মরদেহ একটি নদীর পাশে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে আধা-পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, কাম্বির পরিবারের লোকজন গত ৩ তারিখ বাড়িতে এসে তার খোঁজ না পেয়ে নিখোঁজ ডায়েরি করেন। এরপরই পুলিশ তার খোঁজ শুরু করে। এদিকে গত ৭ জুন কাম্বির মেয়ে সুন্দরী মালিক জানতে পারেন তার বাবাকে মেরে জঙ্গলের মধ্যে একটি নদীর পাশে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। এরপরই পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে কাম্বির আধা-পোড়া মরদেহ উদ্ধার হয়।
তদন্তে জানা যায়, গ্রামেরই কয়েকজন নারী এ হত্যা করেছেন। এরপরই আট জন নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাম্বির বিরুদ্ধে গ্রামের অনেক নারীই একাধিকবার যৌন হেনস্তার অভিযোগ করেছেন। তবে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। বিশেষ করে বিধবা ও বয়স্ক নারীরা কাম্বির যৌন লালসার শিকার হয়েছেন বলে জানতে পেরছে পুলিশ।
এ ঘটনার পর জেলা পুলিশ সুপার যতীন্দ্র কুমার পান্ডা বলেন, ‘ওই নারীরা আগে এই নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। পুলিশকে জানালে পুলিশ ব্যবস্থা নিত।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







