যৌন হেনস্থার প্রমাণিত না হওয়ায় মুক্ত নানা, ক্ষোভ তনুশ্রীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ থেকে অভিনেতা নানা পাটেকরকে মুক্তি দিয়েছে পুলিশ। নানার বিরুদ্ধে আনা তনুশ্রী অভিযোগের ভিত্তিতে উপযুক্ত কোনো তথ্যপ্রমাণ মেলেনি বলে গতকাল বৃহস্পতিবার আদালতকে জানিয়েছে পুলিশ। ফলে নানার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকায় এই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে আরও জানায় পুলিশ।
এ বিষয়ে তনুশ্রী দত্ত বলেন, ‘নানাকে ক্লিনচিট দেওয়ার ঘটনায় আমি এক্কেবারেই অবাক হইনি। কারণ আমরা ভারতীয় নারীরা এ ধরনের ঘটনায় অভ্যস্ত। এদেশে পুলিশ থেকে আইন ব্যবস্থা সবই দুর্নীতিগ্রস্ত। নানার বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ এসেছে। এই মামলার ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীরাও সাজানো।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, গত ৭ মাস আগে তনুশ্রীর অভিযোগ ছিল, 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালীদের দিয়ে তার গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করান বলে অভিযোগ করেছিলেন তনুশ্রী। একই সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তনুশ্রীর দাবি ছিল, নানাকে বয়কট করা হোক।
নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয় মুম্বাইয়ের ওশিওয়ারা থানার পুলিশ। মোট ১২ থেকে ১৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে কেউই নাকি তনুশ্রীর সঙ্গে ঘটা এ ধরনের ঘটনার কথা মনে করতে পারেননি। কেউই তনুশ্রীর অভিযোগের সপক্ষে কোনো তথ্যই পুলিশকে দিতে পারেননি।
এদিকে তনুশ্রী দত্তর আইনজীবী এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ‘আমরা এখনো আশা হারাচ্ছি না, যত সময়ই লাগুক না কেন অভিনেতা নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, পরিচালক রাকেশ সাওয়ান্ত, প্রযোজক শামি সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগগুলো একদিন প্রমাণিত হবেই। পুলিশ কীভাবে একজন ব্যক্তিকে ক্লিনচিট দিতে পারে যখন অভিযোগ চার ব্যক্তির বিরুদ্ধে আনা হয়েছিল? এক্ষেত্র পুলিশ ইচ্ছাকৃতভাবে নানা পাটেকরকে রক্ষা করার চেষ্টা করছে। এক্ষেত্রে আমরা উচ্চতর আদালতে আবেদন করব।’
কর্মক্ষেত্রে নানা পাটেকরের বিরুদ্ধে এই অভিনেত্রী তনুশ্রী দত্তর যৌন হেনস্থার অভিযোগ দিয়েই বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছিল।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







