ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:২৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

যৌনকর্মী বলায় কড়া জবাব দিলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। শুটিং কিংবা পার্টি, নিজের নানা মুহূর্তের ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ফলোয়ারের সংখ্যাও দিন দিন বাড়ছে।

এবার সামাজিক মাধ্যমে বাজে মন্তব্যের শিকার হয়েছেন নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এই ছবির নিচে এসে রাম বণিক নামে এক ব্যক্তি মন্তব্য করেন ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’

কোনো বিষয়েই লুকোছাপা করার অভ্যাস নেই-ই তার। কাউকে পরোয়াও করেন না। এই মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন তিনি।

রাম বণিক নামে ওই ব্যক্তির উদ্দেশ্যে স্বস্তিকা বলেন, ‘ধন্যবাদ রামবাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।’

স্বস্তিকাকে নিয়ে এমন বাজে মন্তব্য করায় ওই ব্যক্তির ওপর রেগেছে নায়িকার ভক্তরাও। তবে স্বস্তিকা জবাব দেওয়ার পরও ওই ব্যক্তি থেমে থাকেননি। পরে আরও বাজে মন্তব্য করতে থাকে সে। পরে আর কোনো উত্তর দেননি এই অভিনেত্রী।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার সামাজিক মাধ্যমে বাজে মন্তব্যের শিকার হয়েছেন তিনি। চুপ না থেকে জোর গলায়ে এসবের প্রতিবাদ করেন স্বস্তিকা।

-জেডসি