রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : মৃত্যু বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রংপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এর আগে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যুর পর আহত অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালক, এক নারী ও শিশুসহ পাঁচজন রয়েছেন। তারা হলেন অটোচালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরণী (৩০) ও নবাব আলী (৫৭) নামে বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় করে আটজন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরানী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
রমেক চিকিৎসকের বরাত দিয়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম।
তিনি জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে সোয়া ১টার দিকে ঘটনাস্থলেই দুজন মারা যান। তখন আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টার পর চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অপর দিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। তারা সরেয়ারতল এলাকায় এলে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।
এদিকে দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটোরিকশায় করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী বালুবাহী একটি ডাম্পট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুজন যাত্রী মারা যান।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টাসহ পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু পর হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে সবার বাড়ি পীরগাছায় বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য একজন রোগীকে নিয়ে অটোরিকশাযোগে রংপুরে যাচ্ছিল। এ ঘটনায় চালককসহ ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




