ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৪:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রংপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের বিধাতারই এলাকায় ১৩ বছরের শিশু ধর্ষণের মামলায় আইনুল হক নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জাবিদ হোসেন ওই আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় আকমল হোসেনের ১৩ বছর বয়সী শিশু কন্যাকে সন্ধ্যায় একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির বাবা কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছরে আটজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

-জেডসি