রক্ষণশীল কাতারের মাঠে নারী রেফারিংয়ে ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কাতারে নারীদের পোশাক নিয়ে নানা বিধিনিষেধ রয়েছে। বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদের সতর্ক করা হয়েছে পোশাক নিয়ে। খোলামেলা পোশাক পরতে নিষেধ করা হয়েছে। সেই কাতারেই ছেলেদের ফুটবল ম্যাচ পরিচালনা করলেন নারী রেফারি স্টেফানি ফ্রেপার্ট। তাকে সহায়তা করেন ব্রাজিলের সহকারী রেফারি নুজা বাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা।
কাতারের আল বায়াত স্টেডিয়ামে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে স্টেফানি বাঁশি বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল ইতিহাস। পুরুষদের ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচ পরিচালনা করলেন কোরো নারী রেফারি। ফ্রান্সের ৩৮ বছরের নারী রেফারি স্টেফানি নজির গড়লেন।
বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। পুরুষ রেফারি নারীদের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলিয়েছেন। কিন্তু কোনো নারী রেফারি কখনো পুরুষদের বিশ্বকাপের ম্যাচ খেলাননি। যদিও নারী রেফারিরা এর আগে পুরুষদের ম্যাচ পরিচালনা করেছেন।
স্টেফানিই এর আগে ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ পরিচালনা করেছিলেন। এফএ কাপের ম্যাচে দেখা গিয়েছিল নারী রেফারি রেবেকা ওয়েলচকে। কিন্তু ছেলেদের বিশ্বকাপে কখনও মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি। সেই ঘটনাই ঘটল বৃহস্পতিবার রাতে। সেটা আবার কাতারের মাঠে। যেখানে নারীদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, ফ্রান্সে জন্ম ফ্রেপপার্টের। ফুটবল খেলা ও রেফারিংয়ের প্রতি ছোট থেকেই আকর্ষণ। মাত্র ১৩ বছর বয়সেই ফুটবল জগতে প্রবেশ তার। ১৮ বছর বয়সেই অনূর্ধ্ব ১৯ জাতীয় গেমে রেফারিংয়ের দায়িত্ব পান। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগে ১৬টি ম্য়াচ পরিচালনার দায়িত্বে ছিলেন। ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী রেফারি হিসেবে দেখা যায় স্টেফানি ফ্রেপপার্টকে। তার ঝুলিতে রয়েছে IFFHS কর্তৃক প্রাপ্ত সেরা রেফারির (২০১৯,২০২০,২০২১) খেতাব।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











