রণবীরের সাথে বিয়ে নিয়ে যা বললেন আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
আলিয়া ভাট ও রণবীর কাপুর
‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্যে প্রথমবারের মতো জুটি বাঁধার পর থেকেই গুঞ্জন জোরালো হয়েছিল বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে। রণবীর-আলিয়ার সম্পর্কের সেই সম্ভাবনার পালে হাওয়া লেগেছিল যখন প্রায়ই তাদের একসাথে বিদেশ ভ্রমণ করতে দেখা যেতে থাকে। এমনকি সব অনুষ্ঠানেও তাদের হাতে হাত ধরেই পাওয়া যেত।
রণবীরের বাবা ঋষি কাপুর অসুস্থ থাকার সময়ে বেশ কয়েকবার নিউইয়র্ক উড়ে গিয়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া। কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত থেকেছেন বলিউডের এই শীর্ষস্থানীয় নায়িকা। জল্পনা শুরু হয়ে যায় রণবীর-আলিয়ার বিয়ের তারিখ নিয়েও। কিন্তু ভাট অথবা কাপুর পরিবারের কারও থেকেই এই বিষয়ে কোনো ইতিবাচক মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ফিল্মফেয়ারের আসরে ফের একবার আলিয়া ভাটকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে কোন গুজব বেশি চলছে তার সঠিক ধারণা আমার নেই। আমার তো মনে হয়ে প্রতি তিন সপ্তাহ পর পর রণবীরের সাথে আমার বিয়ের তারিখ পালটে যায়। আমার অবশ্য এই পুরো ব্যাপারটাই খুব মজার লাগে।’
সম্প্রতি শোনা গিয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া ভাট-রণবীর কাপুর। অপেক্ষা শুধু ‘ব্রহ্মাস্ত্র’ ছবি মুক্তির। তবে পানি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা সময়ই বলে দেবে।
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








