ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার।  ফাইল ছবি

রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ফাইল ছবি

দেশের স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জন্মদিন আজ। ২১ নভেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন।

জনপ্রিয় এই শিল্পী ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান। ২০১৫ সালের বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন।

তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তিতে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীত দীক্ষা নেন।

পাপিয়া সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রী নিতে তিনি ভারত যান।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেন এর অধীনে রবীন্দ্র সঙ্গীত এবং দ্রুবতারা জসীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন।

গুণী এই শিল্পী ১৯৯৬ সালে "গীতসুধা" নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।

তার প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে পূর্ণ চাঁদের মায়ায় (২০১৩), চোখের দেখা প্রাণের কথা (২০১৪)।

১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের মা। তার মেয়ে জিশা সারোয়ার কানাডীয় অর্থ মন্ত্রণালয়ে একজন নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

জন্মদিনে উইমেননিউজের পক্ষ থেকে শুভ কামনা ও অফুরন্ত শুভেচ্ছা।