ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ এএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ১২-১৭ বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার ১১টায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এ সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহামেদ চৌধুরী, কাপ্তাই উপজেলার করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি আগামী ৩ দিন চলবে এবং কাপ্তাইয়ে মোট ৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থীকে ফাইজারের এই টিকা দেয়া হবে।