রাজগঞ্জ বাজারে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলার রাজগঞ্জ বাজার যেখানে কাকডাকা ভোরে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে সকালের দিকে ক্রেতাদের ভিড় বেশি থাকে। খুচরা ও পাইকারি দুই ধরনের ব্যবসাই হয় সেখানে। আর ব্যবসায়ীরা প্রজন্মের পর প্রজন্ম ধরেই ব্যবসা করছেন, অর্থাৎ পারিবারিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শতবর্ষী রাজগঞ্জ বাজারে ঢুকে যা কিছু কিনতে চাইবেন, তার সবই পাবেন এখানে। মাছ-মাংস, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে আলপিন, লাটিম, খেলনা, জামাকাপড়, প্রসাধনসামগ্রী সবই পাওয়া যায় এ বাজারে। এমনকি দা-বটিও মিলবে। এ বাজারে প্রবেশের জন্য মোট ১০টি গেট রয়েছে। প্রায় এক বর্গকিলোমিটার জুড়ে গড়ে ওঠা বাজারটিতে প্রায় এক হাজার দোকান রয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দশকের পর দশক কুমিল্লা নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন এ বাজারের ব্যবসায়ীরা। বাজারের মুদি দোকানগুলো এক সারি। ১০ ফুট বাই ৮ ফুট মাপের শ খানেক দোকানে হাঁকডাক দিয়ে চলছে বেচাকেনা। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মরিচ, রসুন, গুঁড়া দুধসহ মনিহারি জিনিসপত্র রয়েছে দোকানগুলোতে। এলাহী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী কবির আহমেদ জানান, তিন প্রজন্ম ধরে রাজগঞ্জেই তাঁরা মুদিদোকান করছেন। তাঁর দাদা হারুন অর রশিদ সাবেক পাকিস্তান আমলে রাজগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন। আশির দশকের শুরুতে কবির আহমেদের বাবা হাজী মতিন মিয়া এ ব্যবসায় আসেন। এখন এলাহী এন্টারপ্রাইজের হাল ধরেছেন তিনি নিজে। কবির আহমেদ জানান, প্রায় ষাট বছর ধরে তাঁরা মুদি ব্যবসায়ে আছেন। পাড়া-মহল¬ার দোকানের চেয়ে এখানে দাম কিছুটা কম। তাই রাজগঞ্জ বাজারে ক্রেতার অভাব থাকে না।
রাজগঞ্জ বাজারের এক নম্বর গেটের পাশে ফল ও সবজিপট্টি। গেটের শুরুতেই ফলমূলের দোকান। এরপর থরে থরে সাজানো শাক-সবজির ৩০-৪০টি দোকান, যেখানে সারা দিন চলে কেনা -বেচা । দর হাঁকিয়ে আওয়াজ তোলেন বিক্রেতারা। মৌসুম বদলানোর এ সময়ে শীতকালীন বাহারি সবজি ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সবজিপট্টির পাশেই মাছবাজার। কোন মাছ নেই এখানে? পাঙাশ, রুই, তেলাপিয়া, কই, শোল, চিংড়ি, মলাঢেলা সবই যাওয়া যায়। আবার মাছ কেনার পর রাজগঞ্জ বাজারে একদল যুবক রয়েছে যারা মাছ কেটে পরিস্কারের কাজ করেন। তাদের একজন লিটন। বয়স ১৮। বসে আছেন রাজগঞ্জ মাছ বাজারের কোণে। সামনে বটি দা আর কাঠের টুকরো। পাশে তার মতো আরও তিন থেকে চার জন যুবক। সারাদিন তাদের কাজ বসে থাকা আর মাছ ক্রেতারা মাছ নিয়ে আসলে কেটে দেয়া। বাজারে মাছ কিনতে আসা ক্রেতাদের জিজ্ঞাসা করেন মাছ কাটাবেন কিনা ? সাড়া দিলেন মাছ নিজে বহন করে নিয়ে আসেন কাটার জায়গায়। এরপর সহযোগীরাসহ কাটেন মাছ। তুলে দেন ক্রেতার হাতে। মাছ হাতে দিয়ে নেন নিজের পারিশ্রমিক।
মনির হোসেন নামের এক মাছ ব্যবসায়ী বলেন, আমি অনেকদিন যাবৎ রাজগঞ্জ বাজারে ব্যবসা করি। আমার মাছ দোকানের পাশে চারজন যুবক মাছ কাটেন। এদের প্রত্যকের প্রতিদিনের আয় থেকে আমি টাকা দিয়ে দিই। অনেক দোকানে মাসিক হিসেবেও টাকা দেয়। চার বছর ধরে রাজগঞ্জ বাজারে মাছ কাটেন আলমগীর হোসেন। তিনিও মাছ কেটে মাসে ৪৫-৫০ হাজার টাকা আয় করেন।
নগরীর ঠাকুরপাড়া এলাকার স্কুল শিক্ষক কামরুল ইসলাম। সকালে রাজগঞ্জ বাজারে এসেছেন। ৫ কেজি কাতল মাছ কিনেছেন।
তিনি জানান, মাছ কাটা অনেক ধৈর্যের কাজ। বাসায় মাছ কাটতে ছাই লাগে। বাসায় সব সময় ছাই থাকে না। এছাড়াও কই ও শিং মাছ কাটা অনেক কষ্টসাধ্য। রাজগঞ্জ বাজারের যারা মাছ কাটেন তারা খুব সহজেই যে কোন মাছ খুব কম সময়ে কেটে দেন। এতে কর্মজীবী মানুষের জন্য অনেক উপকার হয়।
মাছপট্টির পরেই দুধের বাজার। দুধওয়ালারা সারি বেঁধে দুধের বড় পাত্র নিয়ে বসে থাকেন ক্রেতার অপেক্ষায়। আপনি শুধু আপনার চাহিদামতো কিনে নেবেন। দুপুর বেলায় গিয়েও ১৫-২০ জন দুধওয়ালার দেখা মিলল।
দুধ বিক্রেতা দিদার জানালেন, প্রতিদিন গড়ে ১০-১২ লিটার দুধ বিক্রি করেন তিনি।
প্রায় হারিয়ে যাওয়া লাটিমের দোকানের দেখাও মেলে শতবর্ষী রাজগঞ্জ বাজারে । হাঁড়ি-পাতিল, পুতুল, ব্যাট-বলের বিরাট সমাহার প্রতিটি দোকানে। প্রায় হারিয়ে যাওয়া লাটিমের দোকানের দেখাও মিলল সেখানে। লাল-সবুজ-হলুদ রঙের লাটিমের কারবার। রাজগঞ্জ বাজারে নিত্যপণ্যের বাইরে পোশাক-আশাক, জুতা, ঘড়ি, এমনকি দা-বটির ব্যবসাও আছে। মোট কথা, রাজগঞ্জ বাজারে গেলে আপনাকে খালি হাতে ফিরতে হবে না।
রাজগঞ্জ বাজারের বিষয়ে কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক বলেন, এ বাজারে ক্রেতার চাহিদা অনুযায়ী সব মিলবে। বাজারের লিস্ট নিয়ে যাবেন, খালি হাতে ফিরতে হবে না।
তিনি জানান, রাজগঞ্জ বাজারে দৈনিক চার-পাঁচ কোটি টাকার পণ্য বেচাকেনা হয়।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








