রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, বন্ধ থাকবে যেসব সড়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকার বেশকিছু রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে। ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।
নির্ধারিত রাস্তা ব্যবহার করে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াত করতে হবে। এজন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপির নির্দেশনা-
(১) ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন নিয়ে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।
(২) ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা (ফিনিক্স রোড ক্রসিং), বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা (ইউনাইটেড হাসপাতাল ক্রসিং) এবং নতুন বাজার ক্রসিং এলাকা ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে ক্রসিংগুলো ব্যবহার করা যাবে।
(৩) ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাবি শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা/কর্মচারী ব্যতিত অন্য যেকোনও ব্যক্তি/যানবাহন কেবল পুরনো হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ ফটক এবং পলাশী মোড় ব্যবহার করতে পারবে। ঢাবি এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।
(৪) ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না।
(৫) কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনকভাবে গাড়ি চালালে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(৬) সড়ক ব্যবহার সংক্রান্ত যেকোনও জরুরি প্রয়োজনের জন্য ফোন নম্বর: ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০০৪১৪২০ এবং ডিসি (রমনা) ০১৩২০০৩৯৪৪০।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









