ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪২:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

রাজধানীতে আঘাত হানলো শক্তিশালী কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানী আজ শুক্রবার বিকেলে বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী আঘাত হেনেছে। কালবৈশাখীর সঙ্গে মিরপুরসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। গরমে এ বৃষ্টির কারণে রাজধানীবাসীর জীবনে স্বস্তি নেমে এসেছে। 

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ বিকেল তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর বাতাসের গতি সবচেয়ে বেশি পাওয়া গেছে বেলা ৩টা ১৮ মিনিটে-ঘণ্টায় ৮৩ কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে গেছে। একই সঙ্গে মিরপুর, উত্তরাসহ রাজধানীর অনেক এলাকায় শিলা পড়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আজ রাত পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীতে আরও এক থেকে দুটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিও রাত পর্যন্ত চলতে পারে।

এছাড়াও বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।