ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রাজধানীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার

রাজধানীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

রাজধানীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবে রাজধানীর মোট ৩ টি ভেন্যুতে ৩৭ টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হবে দেশি-বিদেশি এসব চলচ্চিত্র।

আজ শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বিকেল ৪ টায় পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম।

চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় মার্তা কারভোসকা পরিচালিত পোলিশ চলচ্চিত্র ‘ট্রিপল ট্রাবল’ (৮৭ মি.)। যে কোন বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব, তবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা।

চিলড্রেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে ২০০৮ সাল থেকে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শিশু ও তরুণদের জন্য একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি। যেখানে ৫টি ক্যাটাগরিতে পুরস্কারের পাশাপাশি শিশু নির্মাতাদের জন্য থাকে কর্মশালা ও আর্থিক প্রণোদনা।

যেসব ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়
শিশু চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
শিশু চলচ্চিত্র নির্মাতা (আন্তর্জাতিক)
তরুণ চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
বিশেষ চলচ্চিত্র (আন্তর্জাতিক)
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা (যে কোন দেশ)

এবছর পাঁচটির পাশপাশি নতুন আরেকটি ক্যাটাগরি যোগ হচ্ছে। সামাজিক চলচ্চিত্র বিভাগে এবারের বিষয় ঠিক করা হয়েছে ‘নিউ নরমাল’।