রাজধানীতে করোনা চিকিৎসায় ৩শ শয্যার হাসপাতাল উদ্বোধন
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৬ জুন ২০২০ শনিবার
রাজধানীতে করোনা চিকিৎসায় ৩শ শয্যার হাসপাতাল উদ্বোধন
রাজধানীতে আরও একটি বেসরকারি-জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৩০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর তুরাগের ধউর এলাকায় অবস্থিত ৩শ শয্যার জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালটিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালের উদ্বোধন করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা) মো. আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজের সিচুয়েশনে সভাপতি এম এ মুবিন খান এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন আজ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আজ শনিবার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন গনমাধ্যমকে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হবে।কাল রোববার (৭ জুন) থেকে হাসপাতালটিতে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে হাসপাতালে নিজস্ব পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা যাবে।
ডা. মোয়াজ্জেম হোসেন জানান, এ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন জাপানি চিকিৎসকরা।
খোঁজ নিয়ে জানা যায়, এ হাসপাতালটি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং জাপানের তিন হাসপাতাল সাপ্লাই ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।
করোনা রোগীদের জন্য বিশেষায়িত ৩০০ শয্যার মধ্যে ২৪০টি ওয়ার্ড বেড , ১২টি আইসিইউ বেড, ১২টি এইচ-ডিইউ বেড এবং ৩৬টি আইসোলেশন কেবিন রয়েছে।
এদিকে আজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট হচ্ছে সার্বক্ষণিক রোগীর বর্তমান অবস্থা স্বজনেরা অনলাইনে জানতে পারবেন। কৃত্তিমভাবে নেগেটিভ প্রেশার তৈরির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণের সুব্যবস্থা, নিজস্ব ক্যাম্পাসে পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্টের রিপোর্টসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানান, করোনা রোগীদের জন্য বিশেষায়িত ৩০০ শয্যার মধ্যে ২৪০টি ওয়ার্ড বেড , ১২টি আইসিইউ বেড, ১২টি এইচ-ডিইউ বেড এবং ৩৬টি আইসোলেশন কেবিন রয়েছে। নিজস্ব ক্যাম্পাসে পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্টের রিপোর্টসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি








