ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

রাজধানীতে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় একটি বাড়ির চার তলায় ফাঁস দিয়ে তিন্নি আক্তার সুমাইয়া (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমাইয়াকে হাসপাতালে নিয়ে আসেন তার মামা সোহেল। তিনি জানান, রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সুমাইয়ার। এক পর্যায়ে অভিমান করে বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুমাইয়া। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মতিঝিল আরামবাগ ৩৮/এ একটি বাড়ির চার তলায় মা সিমা আক্তারের সঙ্গে থাকতেন সুমাইয়া। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিবারের দাবি, তিন্নি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।