ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৭:২৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ এএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপীবাগ জর্জগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যে প্রাইভেটকারের ধাক্কায় ওই বৃদ্ধা প্রথমে আহত হন সেটির মালিক হোসাইন অনু তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

দোকান ব্যবসায়ী হোসাইন অনু হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি নিজেই প্রাইভেটকার চালাচ্ছিলেন। জর্জগলি এলাকায় নিজের বাসার সামনে গাড়ি পার্কিংয়ের সময় রাস্তায় বসে থাকা অবস্থায় ওই নারী তার গাড়ির সঙ্গে ধাক্কা খেলে মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

তিনি আরও জানান, যতটুকু জানা গেছে ওই নারী এলাকায় ভিক্ষা করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।