রাজধানীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় প্রেমিককে বেঁধে রেখে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল পুলিশ জানিয়েছে, জহিরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর (২৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ ডিসেম্বর ওই নারী উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। সেদিন রাতে জহিরুলের সঙ্গে ওই নারী একটি নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় জহিরুলের পূর্ব পরিচিত পাঁচজন তাদের জোর করে নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে জহিরুলের হাত-পা বেঁধে ওই নারীকে তারা ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়। পুলিশ জহিরুলের পাঁচ সহকর্মী সোহেল রানা, জয়নাল আবেদীন, মঈনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলীকে গ্রেফতার করেছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস বলেন, ঘটনার পর ওই নারী অসুস্থ হয়ে গ্রামে ফিরে যান। চিকিৎসার পর একটু সুস্থ হলে তিনি ঢাকায় এসে মামলা করেন। ভুক্তভোগী নারীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর ওই নারী এবং তার প্রেমিক ভয় পান। ঘটনা কাউকে বললে তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছিল দুর্বৃত্তরা। এ কারণে তারা প্রথমে কাউকে কিছু জানাননি। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









