রাজধানীতে বাসাভাড়ার টাকা দিতে গিয়ে নির্যাতনের শিকার নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিলে বাসাভাড়ার টাকা দিতে গিয়ে এক নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর ছেলে রাফি হোসেন শুভ এ অভিযোগ করে জানান, তার মা সিরাজগঞ্জ জেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ছেলে রাফি জানান, তারা ধানমন্ডি ৬/এ-এর ৪৭ নম্বর বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বাসাভাড়ার টাকা দিতে তার মা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৮ নম্বর গেটের পাশে আরিফ গ্রুপের ভবনের সপ্তম তলায় যান। সেখানে ভবনের ম্যানেজার তার মাকে চা-নাস্তা খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার মাকে বাথরুমে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরে তার মা জেমিকে শিক্ষা ভবনের সামনের রাস্তায় অচেতন অবস্থায় ফেলে যাওয়া হয়।
তিনি আরও জানান, সন্ধ্যার দিকে ঢাবির এক শিক্ষার্থী আমার মাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় এক রিকশাচালকের সহায়তায় তারা আমার মাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এসে ভর্তি করান। আমরা খবর পেয়ে হাসপাতালে চলে আসি। পরে মায়ের কিছুটা জ্ঞান ফিরলে এসব কথা আমাদের জানান।
ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী মতিঝিল এলাকায় কোনো একটি বাড়ির ৭ম তলায় গিয়েছিলেন বাসা ভাড়ার টাকা জমা দিতে। সেখানে এক ব্যক্তি তাকে চা, বিস্কুট খাওয়ান। এরপর তাকে জোর করে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন ওই নারী। তবে সেখান থেকে তিনি কীভাবে শিক্ষা ভবন এলাকায় এলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার






