রাজধানীতে সপ্তাহব্যাপী নৃত্য উৎসব শুরু
সংস্কৃতি ও বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:১৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
সপ্তাহব্যাপী নৃত্য উৎসব আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত এ উৎসব চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
নৃত্য ব্যক্তিত্ব শিল্পী লায়লা হাসান আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন। তিনি একই সাথে সাত দিনব্যাপী একটি প্রদশর্নীর উদ্বোধন করেন। প্রদশর্নীতে নৃত্যশিল্পী সংস্থার বিগত উৎসবসহ বিভিন্ন সময়ের শতাধিক নৃত্য বিষয়ের আলোকচিত্র স্থান পেয়েছে।
লায়লা হাসান বলেন, বাঙালি সংস্কৃতির এক প্রাচীন শিল্পসত্তা হচ্ছে নৃত্য। শত শত বছর ধরে এই অঞ্চলে নৃত্যশিল্প আমাদের সংস্কৃতিকে উচ্চকিত করেছে। নৃত্য শুধু বিনোদনের বিয়ষ নয়। নৃত্যের মাধ্যমে সমাজের সকল ভাল-মন্দকে শিল্পীরা উপস্থাপন করেন। আর এর মধ্যদিয়ে মানুষের অন্তরে গেথে থাকে সেই ভাল-মন্দের ঘটনা প্রবাহ ও গল্পগুলো। আমাদের সংস্কৃতির এক অপরিহার্য বিষয় নৃত্যের প্রসারের জন্য এই উৎসব প্রতিবছর আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি নৃত্যশিল্পী মিনু হক। আরও আলোচনা করেন অধ্যাপক আবদুস সেলিম। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি ফাইন আর্টস’এর শিল্পীরা। পরে সংস্থার নিজস্ব শিল্পীরা আরও একিটি নৃত্য পরিবেশন করেন।
সাত দিনব্যাপী উৎসবে আগামীকাল ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে নাচের অনুষ্ঠান হবে। ঢাকাসহ সারাদেশের অর্ধশত নাচের দল উৎসবে অংশ নিচ্ছে।
উৎসবের শেষ দিনে ২৯ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে সকাল আটটায় মঙ্গলনৃত্য। পরে আনন্দ শোভাযাত্রা বের হবে উৎসব প্রাঙ্গণ থেকে। পরে রয়েছে ‘বাংলাদেশের নৃত্যের সম্ভাবনা ও ভবিষ্যত’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সোমা মুমতাজ। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে রয়েছে আলোচনা, পদক বিতরণ ও নৃত্যগুরুদের পরিবেশনায় বিশেষ নৃত্যানুষ্ঠান।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






