রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সাভারে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে। এতে যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে।
বুধবার সকাল থেকেই সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে।
সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বাসগুলোকে ঢাকায় ঢুকতে না দেয়ায় আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।
চাকরিজীবী খাইরুল মামুন বলেন, প্রতিদিন ভোরে আশুলিয়া থেকে বাসে ঢাকার শ্যামলীতে অফিস করতে যাই। কিন্তু আজ সকালে পল্লীবিদ্যুৎ স্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি। যদিও যানজটের কারণে আমিনবাজারের আগেই বাস থেকে নেমে হেঁটে গিয়েছি। আমিনবাজার পুলিশ চেকপোস্ট পার হয়ে আবার ঢাকার ভেতরের লোকাল বাসে উঠে শ্যামলি এসেছি।
তিনি আরও বলেন, আমিনবাজারে অসংখ্য পুলিশ ঢাকার প্রবেশের বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। তাদের কাগজপত্র চেক করছে। মূলত আমিনবাজার থেকেই বাস গুলোকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। এ কারণে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। অসংখ্য সাধারণ যাত্রী হেমায়েতপুর থেকে হেঁটেই আমিনবাজার আসছেন। এমনিতে তীব্র রোদ তার ওপর এটা বাড়তি ভোগান্তি। পুলিশ অহেতুক তল্লাশির নামে বাস গুলোকে ঢাকায় ঢুকতে দিচ্ছে না। এটা যে কারণেই করা হোক সাধারণ মানুষকে হয়রানি ছাড়া কিছুই না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত যেতে হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুইজন জঙ্গী পালিয়ে ছিল, তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলতেছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি