রাজধানীর ৯৭ শিক্ষা প্রতিষ্ঠানে ডিএসসিসির অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার (১২ জুলাই) দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির মুখপাত্র আবু নাছের জানান, অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজনবোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষা প্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রম চালানো হচ্ছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার অঞ্চল-১ এ ১১টি, অঞ্চল-২ এ ১২টি, অঞ্চল-৩ এ ২৫টি, অঞ্চল-৪ এ ১৩টি, অঞ্চল-৫ এ ১৬টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৩টি, অঞ্চল-৮ এ ৫টি, অঞ্চল-৯ এ ৫টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়েছে।
এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ স্থাপনাকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) কর্পোরেশনের আওতাধীন পরিবাগ, শাহবাগ, উত্তর মুগদা, দক্ষিণ মুগদা, ঝিগাতলা, বাবুবাজার, দক্ষিণ যাত্রাবাড়ী, পূর্ব নন্দীপাড়া, পূর্ব শেখদি ও কুতুবখালী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি