রাজনীতির খবর পুরোটাই গুজব: শ্রীলেখা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
রাজনীতির মাঠে নামছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র; কিছুদিন আগে সিপিএমের একটি অনুষ্ঠানে হাজির হওয়ার পর এ খবর বাতাসে ভাসতে থাকে। সময়ের সঙ্গে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন শ্রীলেখা। তার ভাষায়- রাজনীতির খবর পুরোটাই গুজব। এ রকম কিছুই করছি না। ভবিষ্যতে যদি রাজনীতির মাঠে নামি তবে জানাবো।
তিনি বলেন, বাম দলের সমর্থনে মিটিং, মিছিল, রক্তদান শিবির, শ্রমজীবী ক্যান্টিনে যোগ দিলেও এখনো সিপিএম সম্পর্কে অনেক কিছু শেখার আছে। তাই অর্ধেক জেনে কোনো কাজে নামতে রাজি নই। আমি কখনো স্বপ্ন দেখি না এমএলএ বা এমপি হবো। রাজনীতিমনস্ক আর সরাসরি রাজনীতিতে যোগদান কিন্তু এক নয়।
বাম রাজনীতি সমর্থন করেন শ্রীলেখা। তারপরও কেন সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন না? জবাবে এ অভিনেত্রী বলেন—রাজনীতিমনস্ক হলেও আদতে আমি শিল্পী। তাই মনপ্রাণ ঢেলে অভিনয়টাই করতে চাই।
রাজনীতির মাঠে না নেমেও মানুষের পাশে দাঁড়ানো যায় বলে বিশ্বাস করেন শ্রীলেখা। টলিউডের তারকা অভিনেত্রী মিমি-নুসরাত তৃণমূলে যোগ দিয়েছেন। নাম উল্লেখ না করে তাদেরকে খোঁচা দিয়ে শ্রীলেখা বলেন—কিছু মানুষ রাজনীতিও করেন আবার টিকটক ভিডিও করেন। ওটা আমি পারবো না। কারণ একসঙ্গে দুটো কাজ আমার দ্বারা হয় না। এখনো অভিনয়ে ডুবে আছি। তাই আর অন্য কিছুতে মন দিতে রাজি নই।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






