রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ সু চির দল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার
অং সান সু চি
মিয়ানমারে অং সান সু চির রাজনৈতিক দল এনএলডিকে বিলুপ্তি ঘোষণা করেছে সেনাশাসিত নির্বাচন কমিশন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিবন্ধনে ব্যর্থ হওয়ায় সু চির দল নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ পড়ছে।
খবরে বলা হয়েছে, একইদিন আরও ৩৯টি দলকে বিলুপ্ত ঘোষণা করে কমিশন। জানুয়ারি মাসে আসন্ন নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের নির্দেশ দিয়েছিল জান্তা সরকার। সঙ্গে জুড়ে দেওয়া হয় কঠোর শর্ত আর দুই মাস সময়। কোনোভাবেই সরকারের এ আচরণ নিরপেক্ষ ও সুষ্ঠু ছিল না বলে অভিযোগ করছেন বিরোধীরা।
দল বিলোপ ঘোষণার প্রতিক্রিয়ায় এনএলডি জানায়, সেনাপ্রধান অবৈধ নির্বাচনের ডাক দিয়ে নাটক সাজিয়েছে। তাতে অংশ নেয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া দলের শীর্ষ নেতারা কারাবন্দি; তাদের মামলার শুনানি চলছে। বাকি কর্মী-সমর্থকদেরও নির্যাতনের পাশাপাশি দেওয়া হচ্ছে হত্যার হুমকি।
১৯৮৮ সালে এনএলডি প্রতিষ্ঠা করেন করেন সু চি। ১৯৯০ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। কিন্তু তৎকালীন জান্তা ফল প্রত্যাখ্যান করে। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলের বিরুদ্ধে জয় পায় এনএলডি।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় বসে সেনাবাহিনী। এরপরই বিরোধী মত দমনে ব্যাপক ধরপাকড় চালানো হয়।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






