ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন ভোটের দিন মেট্রোরেল চলবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরজিনা বেগম ও তার ৫ বছর বয়সী মেয়ে চাঁদনীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কালুখালী গ্রামে এই ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী মরজিনা বেগম ওই গ্রামের হোসেন বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়দের বরাতে কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান জানান, বিদ্যুতের খুঁটি থেকে টিনের বেড়ার ফাঁকা দিয়ে ঘরের ভেতর সংযোগ নেওয়া হয়েছিল। ঝড়-বৃষ্টিতে টিনের ঘর্ষণে তারের কাভার কেটে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়।

বিকেল বৃষ্টির সময় মরজিনা তার সন্তানকে নিয়ে পাশের বাড়িতে ছিলেন। বৃষ্টি থামলে বাড়ি ফিরে দরজা খোলার সময় টিনের বেড়ায় হাত পড়লে মা-মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা তাদেরকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, চিকিৎসকের রিপোর্টে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই ঘটনার পরে বিদ্যুৎ অফিসের সদস্যরা গিয়ে ঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেন।