রাজবাড়ীতে ২ টাকায় ইফতার পাচ্ছেন অসহায় মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে দুই টাকার বিনিময়ে দরিদ্র ও অসহায় রোজাদার মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন নামের একটি অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (২৬ মার্চ) রাজবাড়ী রেল স্টেশন এলাকায় নামমাত্র মূল্যে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার রবিউল ইসলাম। এ সময় ইফতার নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। পুরো রমজান জুড়ে এই ইফতার আয়োজন চলবে।
জানা গেছে, গত বছর রমজানে মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের হাতে এক টাকায় ইফতার তুলে দিয়েছে মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার রমজানের দ্বিতীয় দিন থেকে এ কার্যক্রম শুরু করে মানবিক রাজবাড়ী।
ইফতার নিতে আশা রিকশাচালক রাসেল বলেন, আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ভালো ইফতার কেনার সামর্থ্য নাই। তাই এখান থেকে ইফতার কিনতে এসেছি। এখন প্রতিদিন এখান থেকে ইফতার কিনে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে ইফতার করব।
২০২০ সালে করোনা মহামারিতে দেশজুড়ে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে রাজবাড়ীতে আটকা পড়েছিল বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক দিনমজুর। আটকা পড়া শ্রমজীবী মানুষ থাকা ও খাবার সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ায় ‘মানবিক সাংবাদিক’ হিসেবে পরিচিত খন্দকার রবিউল ইসলামের সেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন’।
‘মানবসেবায় অঙ্গীকারবদ্ধ’ স্লোগান সামনে রেখে সাংবাদিক খন্দকার রবিউল ইসলামের উদ্যোগে গড়ে উঠে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী। একের পর এক অসহায় মানুষের জন্য কাজ করে আসছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন। ২০২০ সাল থেকে করোনার মধ্যে ভ্রাম্যমাণ দোকানে এক টাকায় খাবার বিক্রি করাসহ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড করে সংগঠনটি বেশ সারা ফেলে রাজবাড়ীতে। এছাড়াও রেল স্টেশন এলাকার ছিন্নমূল মানুষদের বসিয়ে এক টাকায় পেট ভরে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে ছিল ‘মানবিক রাজবাড়ী’।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম জানান, ক্ষুধার্তকে এক বেলা খাওয়ানোর আনন্দ থেকে মানবিক রাজবাড়ীর যাত্রা শুরু। আর্থিক অসংগতি থাকা মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। প্রথম দিকে আমরা ফ্রিতে খাবার দিতাম, এতে অনেক মানুষ তাদের প্রতি একটু ভিন্ন চোখে তাকা তো, তারাও লজ্জাবোধ করত। পরে আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রিতে খাবার না দিয়ে এক টাকা করে নেব। এতে করে মানুষকে আর লজ্জায় পড়তে হবে না। যে কারণে এবারও টোকেন মানি নামমাত্র দুই টাকায় ইফতার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিন প্রায় শতাধিক মানুষ ইফতার নিয়েছেন। এ কার্যক্রম রমজান মাস জুড়েই চলবে। এ কার্যক্রমে আমাদের পাশে এসে কেউ দাঁড়াতে চাইলে আমরা তাকে স্বাগত জানাব।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার এসআই মো. শহিদুল ইসলাম, মানবিক রাজবাড়ীর সদস্য সাদান সাকিব রাফি, মো. পান্না মিয়া, মো. রেজা খানসহ সংগঠনের সদস্যরা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


