রাজবাড়ীর সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসাহাক শেখ (৩৫) ও তার মেয়ে শিখা (১৪)। তারা ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান ইসাহাকের ছেলে আব্দুল মালেক (০৫)। এছাড়া এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শেখের স্ত্রী।
নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশহিদপুর গ্রামে। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা মাহেন্দ্রা (ত্রি হুইলার) রাত পৌনে ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
ওসি বলেন, ঘাতক গাড়িটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানান তিনি।
-জেডসি
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!