রাজশাহী থেকে ঈদ পরবর্তী ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের পর রাজশাহীতে শুরু হয়েছে ট্রেন চলাচল। রোববার (২৩ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। তবে সাপ্তাহিক ছুটি ও সিডিউলে না থাকায় বন্ধ থাকছে বনলতা, সাগরদাঁড়ি, বরেন্দ্র ও সিল্কসিটি এক্সপ্রেস।
এছাড়া ঈশ্বরদী থেকে ছেড়ে আসেনি ঢালারচর এক্সপ্রেস। তবে ঢাকাগামী ধুমকেতু ও পদ্মা এক্সপ্রেসসহ বাকি ট্রেনগুলো যথারীতি আগের নিয়মে চলাচল করবে বলে জানিয়েছেন রাজশাহী রেলস্টেশনের কর্মকর্তা সুরাইয়া পারভীন।
সুরাইয়া পারভীন বলেন, সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ও মধুমতী এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। এছাড়া যথাসময়ে ছেড়ে যাবে কপোতাক্ষ এক্সপ্রেস। তবে আজ রোববার হওয়ায় বন্ধ রয়েছে বরেন্দ্র ও সিল্কসিটি এক্সপ্রেস। এছাড়া সিডিউল না থাকায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রয়েছে।
তিনি বলেন, ঢাকাগামী ধুমকেতু ও পদ্মা এক্সপ্রেসসহ বাকি ট্রেনগুলো যথারীতি আগের সময়ে চলাচল করবে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্টেশনে যাত্রীরা আসছেন, তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
অন্যদিকে, রাজশাহী থেকে বাস চলাচলও স্বাভাবিক রয়েছে। রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে বলে জানান রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটু।
তিনি বলেন, ঈদের ফিরতি যাত্রায় রাজশাহী থেকে সকল ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা রীতিমতো কাউন্টারগুলোতে আসছেন, টিকিট কাটছেন এবং যাদের অগ্রিম টিকিট কাটা আছে তারা সেই অনুযায়ী যাত্রা করছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







