রাজশাহীতে চুলার আগুনে পুড়ে মরলেন স্কুলশিক্ষিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজশাহীর বাগমারায় আগুনে পুড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মাদারিগঞ্জ বাজারে তাদের বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুনের ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম ফরিদা ইয়াসমিন (৪৮)। তিনি দূর্গাপুর উপজেলার শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় এ শিক্ষিকার দুই ছেলেও দগ্ধ হন। তারা হলেন- রাশিদুল বাশার (২৫) এবং রাফিউল বাশার (১৯)। আহতদের দুজনকে সকালে রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা নিতে বলেন।
চিকিৎসকরা জানান, আহত দুই ভাইয়ের মধ্যে রাশিদুলের শরীরের ৫০ শতাংশ এবং রাফিউলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের ঢাকায় নেয়া হচ্ছে। বড় ভাই রাশিদুল বাশার রাজশাহী বারিন্দ মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অন্যজন এইচএসসির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাগমারা মাদারিগঞ্জ বাজারের একটি বাড়িতে গত রাত আড়াইটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে চারটায় ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বাড়িটির তৃতীয় তলা থেকে ফরিদা ইয়াসমিনের মরদেহ ও তার আহত দুই ছেলেকে উদ্ধার করেন তারা। এ ঘটনায় বাড়িটির নিচতলায় থাকা ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন ঘরে ফ্রিজ, গ্যাসের চুলা গ্যাসের সিলিন্ডার সম্পূর্ণ পুড়ে যায়। দুটি দোকানের অন্তত এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানানো হয়। ঈদের ছুটিতে বাড়িটিতে আর কেউ না থাকায় আর কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব








