ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৪৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

রাজশাহীতে দুর্ঘটনায় মা-মেয়েসহ মৃত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৫ মে ২০২২ রবিবার

রাজশাহীতে দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা লাশ উদ্ধারে তৎপরতা- ছবি : সংগৃহীত

রাজশাহীতে দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা লাশ উদ্ধারে তৎপরতা- ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান শিশুটির মা। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই জাহাঙ্গীর জানান, লাশ উদ্ধারের পর তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।