রাজস্থানে বিয়ের বাস নদীতে; নারী-শিশুসহ নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের রাজস্থান প্রদেশের বুন্দি জেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ১১ জন নারী ও তিন শিশু রয়েছে।গুরুতর আহত হয় আরও তিনজন।
বুধবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বাসটি বিয়ের বর যাত্রী নিয়ে কোটা থেকে সাওয়াইমাধোপুর যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, বিয়ে বাড়িতে যাচ্ছিল বাসটি। সেইসময় বাস পড়ে যায় নদীতে। মেগা দৌসা হাইওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাসে ২৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারা বলছে, ২৯ জন বরযাত্রীকে নিয়ে কোটা থেকে সাওয়াই মাদপুর যাচ্ছিল বাসটি। মেজ নদী পার করার সময় সেতুর ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। সেতুটির দুই পাশে রেলিং বা দেয়াল না থাকায় বাসটি সোজাসুজি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, মেজ নদীতে বরযাত্রীবোঝাই বাস পড়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, আমরা তাদের পাশে আছি।
উল্লেখ্য, চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্ঘটনার শিকার বাসটিকে উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








