রাতে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কদম রসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই কিশোরীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মারুফা খাতুন (১৪) ওই এলাকার মজিবুর রহমানের মেয়ে। সে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়তো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমাতে যায় মারুফা। রাতের কোনো এক সময়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। ভোরে পরিবারের সদস্যরা টের পান মারুফা ঘরে নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ি থেকে ৪০০ গজ দূরে একটি বাঁশঝাড়ে তার অর্ধপোড়া মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ কৌশলে মারুফাকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, জঙ্গলে লাশ পোড়া অবস্থায় পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



