রানির মর্দানী-২: মাত্র ৪ দিনে আয় ২১ কোটি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
মর্দানী-২ ছবিতে রানি মুখার্জী।
আবারও রাজত্ব ফিরে পেতে চলেছেন রানী মুখার্জী। শিবানী শিবাজী রাও এর ‘মর্দানী’ ছবির সিক্যুয়েল ‘মর্দানী-২’ ছবি দিয়ে বড় পড়দা কাঁপাচ্ছেন রানি। এই চমৎকারভাবে ফিরে আসায় খুশি রানি, খুশি অনুরাগীরাও।
‘মর্দানী’ মুক্তির প্রায় পাঁচ বছর পর গত শুক্রবার মুক্তি পায় ‘মর্দানী-২’। কিন্তু এর মধ্য ছবিটি মাত্র চারদিনে ২১ কোটি রূপি আয় করেছে। খবর এনডিটিভি’র।
শুধু রানির ‘মর্দানী’ দেখবেন বলে প্রথম দিনেই বিভিন্ন হলে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার দর্শক। শনি-রবিবার ছুটির দিনের কথা আলাদা। কিন্তু সোমবার; সপ্তাহের প্রথম কর্ম দিবসেও রানির হল কালেকশন ৩ কোটি!
‘মর্দানী ২’-এর চারদিনের বাণিজ্য: প্রথম দিনেই সাড়ে তিন কোটি। দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ, সাড়ে ছয় কোটি। তৃতীয় দিন আট কোটি। আর চতুর্থদিন মানে সোমবার ৩ কোটি। রানি বন্দনায় মুখর দর্শক থেকে সমালোচক সবাই।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, এভাবে চলতে থাকলে সম্ভবত এক সপ্তাহের মধ্যে ১০০ কোটির ঘরে পৌঁছে যাবে 'মর্দানী ২'।
প্রসঙ্গত, ছবিতে কোটা শহরের নাম নেওয়ার জন্য ছবিটি মুক্তির আগে কিছুটা সমস্যায় পড়েছিলেন রানি। সত্যি ঘটনার ওপর অবলম্বন করে তৈরি হওয়া এই ছবির ধর্ষক কোটা শহরের বাসিন্দা। শহর কলঙ্কিত হচ্ছে অভিযোগ তুলে শহরের নাম বদলানোর আর্জি নিয়ে সেন্সর বোর্ডের দ্বারস্থ হয়েছিলেন কোটা বাসিন্দারা। ছবি মুক্তির আগে অবশ্য সে সমস্যা মিটে যায়।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





