রাবির ২২৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রযুক্তি ফেলোশিপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
উচ্চশিক্ষায় গবেষণা সহায়তা প্রকল্পের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২৮ শিক্ষার্থী।
রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞানে তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৪৪৬ শিক্ষার্থী। এদের মধ্যে ৮০ শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন হচ্ছে।
জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭১ শিক্ষার্থীর মধ্যে রাবির ৭২ শিক্ষার্থী, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৭ শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮ শিক্ষার্থীর মধ্যে রাবির ৯৫ জন এ ফেলোশিপ পাচ্ছেন।
এছাড়াও নবায়নকৃত শিক্ষার্থীদের ৮০ জনের মধ্যে রাবির ১২ জন শিক্ষার্থী স্থান পেয়েছে। এর আগে গত বছর রাবির ২৯৩ শিক্ষার্থী এ ফেলোশিপ লাভ করেন।
ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক (১ম বর্ষ ৬৮ হাজার ৪০০ টাকা, ২য় বর্ষ ৯৯ হাজার টাকা) এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ অনুদান প্রদান করা হয়।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল