ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

রাম-সীতা চরিত্রে হৃত্বিক-দীপিকা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ঋত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। আর তাদের এই জুটি নতুন এক ইতিহাস হতে চলেছে।

বলিউডের সিনেমা মানেই বিগ বাজেট। নিজেদের সেরাটা দিয়েই সিনেমা নির্মাণ করেন পরিচালক। অন্যদিকে প্রযোজকও অর্থ লগ্নি করতে কার্পণ্য করেন না।  

এবার ভারতের সর্বকালের সর্বোচ্চ ব্যয়ে সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’-এর গল্পই উঠে আসবে ব্যয়বহুল সিনেমায়। রামের ভূমিকায় ঋত্বিক রোশন। আর সীতার চরিত্রে হালের ক্রেজ দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।

জানা গেছে, ‘রামায়ণ’র শুটিং হবে থ্রি-ডি ক্যামেরায়। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগুসহ আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করবেন নীতেশ।
বিগ বাজেটের সিনেমাটি নিয়ে বলিউডে তুমুল আলোচনা চলছে। পাশাপাশি ঋত্বিক-দীপিকার ভক্তরাও অপেক্ষায় প্রিয় তারকার এই সিনেমা দেখার।  

-জেডসি