রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের ‘লাভ লেটারস’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মঞ্চে একসঙ্গে দেখা যাবে বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে। নাট্যদল থিয়েটারের প্রযোজনায় বিশ্বখ্যাত নাট্যকার এ আর গার্নির ‘লাভ লেটারস’-এর পাঠ্যাভিনয়ে দেখা যাবে তাদের।
এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা। এর অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনায় ত্রপা মজুমদার। আজ ৫ মে ও আগামীকাল ৬ মে সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকের প্রথম ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘লাভ লেটারস’- নাটকটি বিশ্বের অগণিত মানুষের মনে নাড়া দিয়েছে। এখানে দু’জন মানুষের ভালোবাসার কথোপকথনের মধ্যদিয়ে অনেক বিষয় উঠে এসেছে। তাই বাংলা ভাষায় এর রূপান্তর। সব মিলিয়ে নাটকটি দর্শকমনে ছাপ ফেলবে বলেই আমার বিশ্বাস।
একই রকম আশাবাদ ব্যক্ত করেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারও। এদিকে থিয়েটারের নতুন এই প্রযোজনা নিয়ে ত্রপা মজুমদার বলেন, ‘লাভ লেটারস’ নাট্যকার এ আর গার্নির এক অনবদ্য সৃষ্টি, যা পৃথিবীর বহু দেশে নাটকপ্রেমীদের হৃদয় আন্দোলিত করেছে। তাছাড়া বরেণ্য অভিনেতা আলী যাকেরের মঞ্চে ফেরার তীব্র ইচ্ছা ছিল। ফেরদৌসী মজুমদারের সঙ্গে তার অভিনয়ের ইচ্ছা পূরণের জন্যই এ নাটকের ভাবনা। আলী যাকের তখন ভীষণ অসুস্থ। খুব বেশি পরিশ্রম করা সম্ভব ছিল না। তাই এমন একটি প্রযোজনা নিয়ে ভাবা হয়েছিল, যেখানে তাকে পরিশ্রম একদম কম করতে হবে। কিন্তু নাটকের কাজ শুরু করতে না করতেই তিনি আমাদের ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে ‘লাভ লেটারস’- নাটকের মধ্যদিয়ে দলের অগ্রজ দুই অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে সম্মান জানানোর পরিকল্পনা করি। এর পরিপ্রেক্ষিতেই এ প্রযোজনা। আশা করছি, বর্ষীয়ান এ দুই শিল্পীর পাঠ্যাভিনয় দর্শককে মুগ্ধ করবে।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











