রাশিয়া-ব্রিটেনের পালটাপালটি বক্তব্যে সরগরম জাতিসংঘের অধিবেশন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন। তবে, তার এই অভিযোগ ‘মিথ্যা ও বিকৃত’ বলে আখ্যা দিয়েছে ব্রিটেন।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জাতিসংঘে জি২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ল্যাভরভ এ কথা বলেন।
ল্যাভরভ বলেন—‘আরেকটি সুস্পষ্ট উদাহরণ হলো ইউক্রেন সংকট, যা পশ্চিমারা উসকে দিয়েছে। এর মাধ্যমে ন্যাটো ও ইইউ ইতোমধ্যেই আমার দেশের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ ঘোষণা করেছে এবং সরাসরি এতে জড়িত।‘
ল্যাভরভ এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন। তবে জাতিসংঘ ভবনের ভেতরে জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে তার এই বক্তব্য, এর গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।
তিনি রাশিয়ার পূর্বের অবস্থান পুনরাবৃত্তি করে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের জন্য দায়ী পশ্চিমাদের কর্মকাণ্ড। যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যখন মস্কোর সেনারা পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ল্যাভরভ বেরিয়ে যাওয়ার সময় বক্তব্য শুরু করেন। তিনি রাশিয়ার ‘অযৌক্তিক আগ্রাসী যুদ্ধ’র নিন্দা করে বলেন, ‘যুদ্ধের কারণ নিয়ে রাশিয়ার প্রতিনিধির মিথ্যা কল্পকাহিনী, বিভ্রান্তি আর প্রোপাগান্ডা কারও বিশ্বাসযোগ্য মনে হবে না।’
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বিশ্ব শক্তিগুলোকে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়ার ইউক্রেনকে বশীভূত করার লক্ষ্য যে বদলেছে, তার কোনো ইঙ্গিত নেই।’
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী







