রাশিয়ায় নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
গত বছর থেকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল বিশ্ব। এখনও কাটিয়ে উঠতে পারেনি এর ধকল। মাত্রই শুরু হয়েছে টিকাকরণের কাজ। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে নতুন আতঙ্ক। নাম এভিয়ান এইচ ফাইভ এন এইট ভাইরাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজ জানিয়েছে, রাশিয়ায় এই এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়িয়েছে। মূলত মুরগির এই ফ্লু হচ্ছে। আশঙ্কার খবর হল, দক্ষিণ রাশিয়ার একটি পোলট্রি ফার্মের সাতজন কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই প্রথম মুরগি থেকে মানব শরীরে এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া গেল। তবে এক মানব শরীর থেকে অন্য মানুষের শরীরে এই ফ্লুর সংক্রমণ ছড়ানোর খবর এখনও পর্যন্ত নেই।
রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা জানান, 'আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন। এভিয়ান এইচ ফাইভ এন এইট ভাইরাস সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে। গবেষণাগারে এর নিশ্চয়তা পাওয়া গিয়েছে।' দক্ষিণ রাশিয়ার মুরগিদের মধ্যে এইচ ফাইভ এন এইট সংক্রমণ খুব বেশি পরিমাণে দেখা গিয়েছে।
পোপোভা যদিও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের শরীরে সামান্য সমস্যাই ধরা পড়েছে। তবে উদ্বেগ বাড়িয়ে তিনি বলেছেন, 'পাখিদের থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। এখনও পর্যন্ত এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ানোর কোনও নিদর্শন পাওয়া যায়নি। একমাত্র ভবিষ্যতই বলতে পারবে এই বিপত্তি আর নতুন কী কী রূপ ধারণ করবে।'
তবে পোপোভা জানিয়েছেন, এই আবিষ্কার গবেষকদের সাহায্য করবে। এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও আরও গবেষণা করা যাবে। আর যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের নমুনা ও সব তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











