ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:৫৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

রাশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কবার্তা জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই রিখাটার স্কেলে ৭.৫ মাত্রার মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জ। এই ভূমিকম্পের জেরে মার্কিন কর্মকর্তারা বুধবারই হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা  জারি করলেন৷ তবে এখনো জাপানের আবহাওয়া দফতরের থেকে কোনো সতর্কবার্তা জারি হয়নি ৷ তারা জানিয়েছেন সমুদ্রের ঢেউয়ে পরিবর্তন হবে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে সুনামি সতর্কতা জারি হয়েছে হাওয়াইয়ের জন্যে৷ এছাড়াও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে যে তীব্রতার ভূমিকম্প হয়েছে তার ফলে মারাত্মক বিধ্বংসী সুনামি হতে পারে ৷

নির্দিষ্ট ঢেউয়ের মাপের চেয়ে ০.৩ মিটার বেশি সমুদ্রের ঢেউ ওঠার সতর্কতা জারি করেছে - সেন্টারের পক্ষ থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে হাওয়াই, জাপান, রাশিয়া ও প্রশান্ত মহাসাগরের উপকূলের দ্বীপপুঞ্জগুলিতে জারি হয়েছে সতর্কতা ৷ ঢেউগুলির ওপরে যতটা থাকবে নিচেও ততটাই থাকতে পারে ৷

জাপান মেটিওরলজিক্যাল অ্যাসোসিয়েশন হালকা ঢেউয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ৷ এছাড়া অবশ্য তারা বাড়তি কোনো সতর্কবার্তা এখনো জারি করেনি ৷

রাশিয়ার সেভেরো শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ৷ ৫৬.৭ কিলোমিটার গভীরে এপিসেন্টারটি জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ৷ তবে এখন অবধি ক্ষয়ক্ষতির কোনো খবর সামনে আসেনি৷

-জেডসি