ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৪২:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

রাহুলকে বিয়ে দিন: সোনিয়াকে হরিয়ানার কৃষাণীরা

আন্তর্জাতিক ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের হরিয়ানা রাজ্যের কৃষাণীরা সাবেক কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে বলেছেন, রাহুলকে বিয়ে দিন।

জবাবে সোনিয়া বলেন, আপনারা তার জন্য কনে দেখে দিন। এ সময় মুখ খোলেন রাহুলও। তিনি বলেন, এটা (বিয়ে) হবে।

সম্প্রতি দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে ওই কৃষাণীদের সঙ্গে গান্ধী পরিবারের সাক্ষাৎ হয়। একপর্যায়ে তারা সোনিয়াকে মজা করে এসব কথা বলেন। এ সময় গান্ধী পরিবারের সঙ্গে হাস্যরসে মেতে ওঠেন তারা।

ওই সাক্ষাতের কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন রাহুল। সেখানে তিনি লিখেছেন, অতি বিশেষ কিছু অতিথির সঙ্গে মা, প্রিয়াঙ্কা ও আমার একটি মনে রাখার মতো দিন! শনিপতের কৃষাণী বোনেরা দিল্লি দর্শন করেছেন। তাদের সঙ্গে বাড়িতে খাবার খেয়েছি। আরও অনেক মজা করার আছে। দেশি ঘি, লাচ্ছি, বাসায় তৈরি আচার আর ভালোবাসা- এমন অনেক অমূল্য উপহার পেয়েছি তাদের কাছ থেকে।

প্রসঙ্গত, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সময় হরিয়ানার শনিপত শহর সফর করেছিলেন রাহুল গান্ধী। সে সময় তিনি শহরটির কৃষণীদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, তিনি তাদের দিল্লি দর্শনের সুযোগ করে দেবেন এবং একসঙ্গে বাসায় দুপুরের খাবার খাবেন।